প্রচ্ছদ

প্রি-পেমেন্ট মিটার গ্রহণে সাধারণ মানুষ বাধ্য নয়: রংপুরে অবহিতকরণ সভায় জেলা প্রশাসক

  মো: সাকিব চৌধুরী ৭ আগস্ট ২০২৫ , ২:৫৪:২৮ প্রিন্ট সংস্করণ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সরকারি দপ্তর ও কলকারখানায় প্রি-পেমেন্ট মিটার স্থাপন করা সম্ভব হলেও সাধারণ জনগণের ওপর এই মিটার গ্রহণে কোনো প্রকার চাপ প্রয়োগ করা যাবে না বলে জানিয়েছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

বুধবার (৬ আগস্ট) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভাটি আয়োজন করে জেলা প্রশাসন এবং নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)।

সভায় জানানো হয়, প্রি-পেমেন্ট মিটার গ্রহণে কেউ বাধ্য নয়। এটি সম্পূর্ণ ঐচ্ছিক। যারা ইচ্ছুক, তারাই মিটার গ্রহণ করতে পারবেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, “নেসকোর প্রকৌশলীদের মাঠে থেকে কাজ করতে হবে। গ্রাহকরা বিদ্যুৎ বিলের সঙ্গে ডিমান্ড চার্জ, ভ্যাট ও মিটার ভাড়া পরিশোধ করেন—এ কারণে কোনো গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া যাবে না। নেসকোর যেকোনো অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। অভিযোগ পাওয়া মাত্রই জেলা প্রশাসন তদন্তপূর্বক ব্যবস্থা নেবে।”

সভায় আরও সিদ্ধান্ত হয়, অবৈধ সকল বিদ্যুৎ সংযোগ জরুরি ভিত্তিতে বিচ্ছিন্ন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন—প্রকল্প পরিচালক হাসিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, স্মার্ট প্রি-পেমেন্ট প্রকল্প রংপুরের নির্বাহী প্রকৌশলী মো. মনির হোসেন, নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন, ডেপুটি জেনারেল ম্যানেজার সাজ্জাদুর রহমানসহ নেসকোর কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রশাসনিক দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক, সংগঠন নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।

সভায় প্রি-পেমেন্ট মিটারের সুবিধা-অসুবিধা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় এবং পক্ষে-বিপক্ষে বিস্তর আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও খবর

Sponsered content