খেলাধুলা

ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতলেন ডা. আন্দ্রেয়াস

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৫ , ১:০০:০৮ প্রিন্ট সংস্করণ

ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছেন জার্মান ক্রীড়া চিকিৎসক ডা. আন্দ্রেয়াস হারলাস-নয়কিং। মাঠের ভেতরে নয়, মাঠের বাইরে মানবিকতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এই সম্মান অর্জন করেন তিনি।

স্পোর্টস মেডিসিনে বিশেষজ্ঞ এবং ক্রীড়া সার্জারির অভিজ্ঞ এই চিকিৎসক ১৯৯৫ সাল থেকে জার্মান ক্লাব এসএসভি ইয়ান রেগেন্সবুর্গের টিম ডক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

গত এপ্রিল মাসে ম্যাগডেবুর্গে অনুষ্ঠিত ২.বুন্দেসলিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রেগেন্সবুর্গের মুখোমুখি হয় ম্যাগডেবুর্গ। ম্যাচ শুরুর আগে গ্যালারিতে যখন গান আর উল্লাসে মুখর পরিবেশ, ঠিক তখনই হঠাৎ করে স্বাগতিক দলের এক সমর্থক অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন।

খেলোয়াড়দের কাছ থেকে বিষয়টি জানতে পেরে মুহূর্ত দেরি না করে হারলাস-নয়কিং দর্শকসারিতে ছুটে যান। ব্যারিয়ার টপকে গ্যালারিতে পৌঁছে তিনি দ্রুত সেই সমর্থককে প্রাথমিক চিকিৎসা ও সিপিআর দিয়ে প্রাণ রক্ষা করেন। পরে নিশ্চিত করেন যে ওই ম্যাগডেবুর্গ সমর্থক হাসপাতালে নেওয়ার মতো স্থিতিশীল অবস্থায় আছেন।

তার এই দ্রুত সিদ্ধান্ত, সাহসিকতা ও জীবনরক্ষাকারী উদ্যোগের স্বীকৃতি হিসেবেই ডা. আন্দ্রেয়াস হারলাস-নয়কিংকে ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে ভূষিত করেছে ফিফা। এই পুরস্কার মাঠে কিংবা মাঠের বাইরে অসাধারণ ফেয়ার প্লে ও মানবিক আচরণের জন্য খেলোয়াড়, কোচ, দল, ম্যাচ অফিসিয়াল কিংবা সমর্থকদের প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content