শিক্ষা ও শিক্ষাঙ্গন

পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেন ডাকসু নেতা সর্বমিত্র চাকমা

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ৮:১২:৪৭ প্রিন্ট সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন সর্বমিত্র চাকমা। তবে ‘শিক্ষার্থীদের চাওয়াকে প্রাধান্য দিয়ে’ সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।

আজ শনিবার নিজের নতুন সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন সর্বমিত্র চাকমা।

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা চান না আমি পদত্যাগ করি। তারা এটিকে গণবিরোধী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। এভাবে পদত্যাগ করলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হবে। তাই পালানোর কোনো সুযোগ নেই। মেয়াদকাল শেষ হওয়া পর্যন্ত কাজ করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বিরোধীপক্ষের কথায় কান না দিয়ে দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বলেও জানান সর্বমিত্র চাকমা।

প্রসঙ্গত, গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলতে আসা কয়েকজন কিশোরকে কান ধরে ওঠবস করানোর ভিডিও প্রকাশের পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গত সোমবার ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন সর্বমিত্র চাকমা। তবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি তিনি।

আরও খবর

Sponsered content