প্রচ্ছদ » প্রচ্ছদ » সাংবাদিক নেতাদের সঙ্গে উপজেলা নিবার্হী কর্মকর্তার মত বিনিময় সভা
সাংবাদিক নেতাদের সঙ্গে উপজেলা নিবার্হী কর্মকর্তার মত বিনিময় সভা
মাদারীপুর প্রতিনিধি: ২২ এপ্রিল ২০২৫ , ৬:০৯:০২প্রিন্ট
সংস্করণ
মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস এর বাসভবনে এ সভার আয়োজন করা হয়। সভায় সাংবাদিকদের সাথে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড সহ একাধিক বিষয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মোঃ মিজানুর রহমান, মোঃ লিটন ফকির, এইচ এমন মিলন, মোঃ জাফরুল হাসান, মোঃ শামীম হোসেন, আশরাফুর রহমান হাকিম, মোঃ হারুন অর রশিদ, মোঃ শেখ জিয়াউদ্দিন লিয়াকত, মোঃ শাহাজালাল, মোঃ ইব্রাহীম সবুজ সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।