ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মূল হোতা রকি গ্রেফতার
সামিদুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি ১৪ জুলাই ২০২৫ , ৭:৩৯:৩৮প্রিন্ট
সংস্করণ
বগুড়া গাবতলী মডেল থানার মামলা নম্বর ১৭ তারিখ ১৫ সেকশন ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(১)/৩০ এর পলাতক আসামী রকি মিয়া (২২)পিতা মাহবুব গ্রাম করিম পাড়া ইউনিয়ন সোনারায় থানা গাবতলী জেলা বগুড়াকে মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান সনাক্ত করেন।
পরবর্তীতে বগুড়া জেলা শহরের ঠনঠনিয়া বাস স্ট্যান্ডের পাশে মালতিনগর শান্তিবাগ এলাকা হইতে আত্মগোপনে থাকা অবস্থায় অদ্য ইংরেজি ১৩ তারিখ র্যাব ১২ বগুড়ার সহায়তায় তিনি গ্রেপ্তার করতে সক্ষম হন। বিজ্ঞ আদালতে সোপর্দকৃত আসামি রকি ইতিপূর্বেও দুইটি বিবাহ করেছিল।
প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে। দ্বিতীয় স্ত্রীর সাথেও বনিবনা হচ্ছে না। পরবর্তীতে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে মেয়ে নাবালিকা হওয়ায় তাহার পরিবার বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ইতিপূর্বে বিজ্ঞ আদালতে সোপর্দকৃত আসামির সহায়তায় মূল আসামি রকি মিয়া মেয়েটিকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। অপরাধ করে পার পাওয়ার সুযোগ নাই।