প্রচ্ছদ

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  সামিদুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি:  ২৭ জুন ২০২৫ , ৩:২০:৫২ প্রিন্ট সংস্করণ

 

বিশেষ অভিযানে আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মো. মোস্তাফিজুর রহমান জুয়েল (৪৫)। তিনি চামরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বৃহস্পতিবার রাত আনুমানিক ২টায় দুপচাঁচিয়া থানা পুলিশ রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি চামরুল ইউনিয়নের বাসিন্দা এবং মৃত আবু সাঈদের পুত্র।

এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, মোস্তাফিজুর রহমান জুয়েল বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content