প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ১২:০৪:১০ প্রিন্ট সংস্করণ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে অন্তর্বর্তী সরকার থেকে জাতিকে অবহিত করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের জরুরি সভায় অংশ নেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার আমাদের ডেকেছে। এসব বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিস্তারিত জানাবেন। প্রধান উপদেষ্টা নিজে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।”
মির্জা ফখরুল আরও জানান, “ সাড়ে ১২টায় আমাদের স্থায়ী কমিটির বৈঠকে সব চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা তখনই বিষয়গুলো সাংবাদিকদের জানাব। সেক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি। দেশবাসী দোয়া করবেন।”




















