সারাদেশ

রাউজানে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৫ , ২:৪৯:৪১ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের রাউজানের বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৫ জন আহত হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টায় রাউজান উপজেলার ১৪ নং বাগোয়ান ইউনিয়নের ০৭নং ওয়ার্ডেন কোয়েপাড়া গ্রামের চৌধুরী পাড়ায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল, বাগোয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, বাগোয়ান ইউনিয়ন যুবদলের সহসভাপতি রবিউল হোসেন ও স্থানীয় বিএনপির কর্মী মোহাম্মদ সোহেল। আর আহতরা সবাই বাগোয়ান ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্র মতে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় ভাইস গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের অনুসারীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে উভয় পক্ষের ৫ জন গুলিবিদ্ধ হন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘গত কয়েকদিন আগে দুই পক্ষের মারামারি ঘটে। এর জের ধরে বুধবার রাতে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিতে কয়েকজন আহত হন। এদিকে গুলিতে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।’

আরও খবর

Sponsered content