অর্থ-বাণিজ্য

বগুড়ায় বিপিসি ফুটবল চ্যাম্পিয়ন করতোয়া সিটি

  প্রতিনিধি ১২ জুলাই ২০২৬ , ৯:১৮:৪৬ প্রিন্ট সংস্করণ

বগুড়া প্রফেশনালস’ ক্লাব (বিপিসি) আয়োজিত ‘বিপিসি ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর শিরোপা জিতেছে করতোয়া সিটি। শনিবার রাজধানীর তেজগাঁওয়ের টার্ফ নেশনে অনুষ্ঠিত ফাইনালে রিয়াল বাঙালিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।

টুর্নামেন্ট শেষে আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী ও বিপিসির কো-ফাউন্ডার-ট্রেজারার রিজভী আহমেদ বলেন, বগুড়ার বিভিন্ন উপজেলার বাসিন্দা ও পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং পারস্পরিক যোগাযোগ আরও দৃঢ় করতেই এ ধরনের ক্রীড়া আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি জানান। একই সঙ্গে টুর্নামেন্ট সফল করতে সহযোগিতা করা খেলোয়াড়, সমর্থক, অতিথি ও পৃষ্ঠপোষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি মীর আশরাফ আলী, ডিএমপি গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, গ্রাম উন্নয়ন কর্মের নির্বাহী পরিচালক খন্দকার আলমগীর হোসেন, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কবির উদ্দিন প্রামানিক, ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, এমএম গ্লাসের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল ইসলাম টিটু, গণপূর্ত অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. আশরাফুল আলম, এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক আলমগীর হোসেন, ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের জেনারেল ম্যানেজার মাজহারুল লিমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

আরও খবর

Sponsered content