প্রচ্ছদ

বগুড়ায় শাজাহানপুরে নুরুজ্জামানের অন্যতম সহযোগী রাসেল গ্রেপ্তার

  বগুড়া জেলা প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:২৫:২৪ প্রিন্ট সংস্করণ

বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান নুরু’র অন্যতম সহযোগী মোঃ রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ই ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার নিজ বাড়ি থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত রাসেল ওই এলাকার মৃত এটিএম নুর ইসলামের ছেলে।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সমর জানান, শাজাহানপুর থানায় হামলা মামলার ওযারেন্ট ভূক্ত আসামি ছিলো। এছাড়া গত ৫ আগস্ট ছাত্র হ/ত্যা মামলার আসামি সে।

উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী সময়ে ইন্ডিয়াতে পালিয়ে যায়। ইন্ডিয়া থেকে নিজ এলাকার বাড়ি রহিমবাদ উত্তর পাড়ায় ফেরত আসলে আজ সন্ধ্যায় শাজাহানপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

সামিদুল ইসলাম /এমআই

আরও খবর

Sponsered content