স্টাফ রিপোর্টার: ১১ জুলাই ২০২৬ , ৭:১৪:০৬ প্রিন্ট সংস্করণ
গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশে উন্মোচন করেছে নতুন ভিভো ওয়াই৫০০। দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত ডিসপ্লে, শক্তিশালী পারফরম্যান্স এবং আকর্ষণীয় প্রি-অর্ডার অফার নিয়ে বাজারে এসেছে নতুন এই স্মার্টফোন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৮ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত ভিভো ওয়াই৫০০-এর প্রি-অর্ডার কার্যক্রম চলবে। এ সময় প্রি-অর্ডার করা গ্রাহকরা পাবেন ভিভো × মিনিসো লিমিটেড এডিশন গিফট সেট, যেখানে থাকবে একটি পেনপেন ডল, একটি ফোন কভার এবং দুটি এক্সক্লুসিভ স্টিকার। এ অফারটি শুধুমাত্র বাংলাদেশের গ্রাহকদের জন্য প্রযোজ্য।
এছাড়া প্রি-অর্ডারকারী গ্রাহকরা সর্বোচ্চ ৯ মাসের ০ শতাংশ ইএমআই সুবিধা, ১৮ মাসের ওয়ারেন্টি, সিলভার মেম্বারশিপ এবং ডাটা বান্ডেল সুবিধাও পাবেন। (শর্ত প্রযোজ্য)
দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারকারীদের কথা বিবেচনা করে ভিভো ওয়াই৫০০-এ যুক্ত করা হয়েছে ৮,১০০ এমএএইচ ক্ষমতার ব্লুভোল্ট ব্যাটারি। একবার পূর্ণ চার্জে প্রায় ১৯ ঘণ্টা জুম মিটিং অথবা ৩৫ ঘণ্টা ভিডিও স্ট্রিমিংয়ের সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনটিতে রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং সুবিধাও রয়েছে। উন্নত ব্যাটারি প্রযুক্তির কারণে প্রায় ১,৬০০ চার্জ সাইকেলের পরও ব্যাটারি ৮০ শতাংশ সক্ষমতা ধরে রাখতে সক্ষম, যা দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য ব্যবহার নিশ্চিত করবে।
ডিসপ্লের ক্ষেত্রে ভিভো ওয়াই৫০০-এ রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৫,০০০ নিটস পিক ব্রাইটনেস। এছাড়া ডুয়াল স্টেরিও স্পিকার ও আই প্রোটেকশন মোড থাকায় ভিডিও, গেমিং ও মাল্টিমিডিয়া অভিজ্ঞতা আরও উন্নত হবে।
স্মার্টফোনটিতে ৬ ন্যানোমিটার প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার আনতুতু বেঞ্চমার্ক স্কোর প্রায় ৬ লাখ ৮০ হাজার। ফলে গেমিং, মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন ব্যবহারে দ্রুত ও সাবলীল পারফরম্যান্স পাওয়া যাবে।
ভিভো ওয়াই৫০০ পাওয়া যাবে পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু—এই দুটি রঙে। নেব্যুলা উইন্ডো ক্যামেরা মডিউল ও স্লিম মেটালিক ফ্রেমের সমন্বয়ে স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে আধুনিক নকশা।
দৈনন্দিন ব্যবহারে টেকসই অভিজ্ঞতার জন্য এতে রয়েছে আইপি৬৯ রেটিং, আন্ডারওয়াটার ফটোগ্রাফি সুবিধা এবং এন্টি-ড্রপ আর্মর ডিজাইন।
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি মেইন ক্যামেরা, ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং এআই ইরেজ ২.০, এআই রিটাচ ও চেঞ্জ স্কাইয়ের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার।
ভিভোর দাবি, বড় ব্যাটারি, উন্নত পারফরম্যান্স এবং আকর্ষণীয় প্রি-অর্ডার সুবিধার সমন্বয়ে ভিভো ওয়াই৫০০ হবে দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন স্মার্টফোন ব্যবহারের জন্য একটি নির্ভরযোগ্য সঙ্গী।















