তথ্যপ্রযুক্তি

শার্শায় নারীর অধিকার সুরক্ষায় উঠান বৈঠক

  এম. আমিরুল ইসলাম জীবন ১৪ অক্টোবর ২০২৫ , ৯:০৯:১২ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে নারীর অধিকার সুরক্ষায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে যশোরের শার্শায়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শার্শা উপজেলার ৮নং বাগআচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতি আলাউদ্দিন খান সবুজের বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ত্রীয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।

বক্তব্যে তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফার অন্যতম লক্ষ্য হলো মা-বোন, কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের অধিকার সুরক্ষা করা। বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “এই ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি জনগণের মুক্তি সনদ। এই ঘোষণার মাধ্যমে নতুন প্রজন্মের নারীরা রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বৈঠকে আরও বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন, উপজেলা সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, আইন বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোনায়েম হোসেন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাকিবুল হাসান রিপন, সাবেক কৃষকদল সভাপতি ও জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, বেনাপোল যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান মির্জা, সদস্য পিন্টু, সোহাগ, জিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য রাইয়ানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৈঠক শেষে নারীর ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content