প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৬ , ৯:৪৭:২২ প্রিন্ট সংস্করণ
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকায় ২৮৪ শতক জমি ও দুটি জিপ গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশও দেওয়া হয়েছে।
দুর্নীতির মামলা আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংস্থার সহকারী পরিচালক পাপন কুমার সাহা জমি ও জিপ গাড়ি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদনট করেন।
আবেদনে বলা হয়, মুজিবুল হক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে তথা পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ৭ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন কনে ভোগ-দখলে রাখায় দুদক মামলা দায়ের করে।
তদন্তকালে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, আসামি তার নামীয় ও স্বার্থসংশ্লিষ্ট স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে ক্ষতির আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। গত বছরের ১৭ ফেব্রুয়ারি মুজিবুল হকের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে।





















