আন্তর্জাতিক

মক্কা-মদিনা লক্ষ্য করে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

  প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৬ , ১২:৩১:৫২ প্রিন্ট সংস্করণ

মক্কা ও মদিনা শহরকে লক্ষ্য করে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লিগ।

এক বিবৃতিতে মক্কাভিত্তিক সংস্থাটি বলেছে, এই হামলার মাধ্যমে ‘দুই শত কোটিরও বেশি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার আশঙ্কা, আমাদের প্রকৃত ধর্মের মূল্যবোধের লঙ্ঘন এবং মানবতার সবচেয়ে মৌলিক নীতিগুলোর প্রতি অবজ্ঞা’ প্রকাশ পেয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হুথিদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সৌদি আরবের প্রতি সংস্থাটি পূর্ণ সংহতি প্রকাশ করছে।

গতকাল শনিবার হামলায় ব্যবহৃত মিসাইলের ধ্বংসাবশেষ মক্কা, মদিনাসহ একাধিক এলাকায় আছড়ে পড়েছে বলে দাবি করেছে সৌদি সিভিল ডিফেন্স।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলে সেগুলোর ধ্বংসাবশেষ পড়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তবে ইসলামের পবিত্র দুই নগরীতে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। তবে, সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলার দাবি করেছে বিদ্রোহী এ গোষ্ঠী।

এদিকে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে উপকূলরক্ষী বাহিনীর স্থাপনা লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা।

আরও খবর

Sponsered content