আন্তর্জাতিক

নেপালের ভয়াবহ বন্যায় দালাই লামার শোক প্রকাশ

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ , ২:২৭:০০ প্রিন্ট সংস্করণ

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ভয়াবহ বন্যার খবর জেনে তিনি অত্যন্ত দুঃখিত। বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য প্রার্থনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার এবং এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

দালাই লামা বলেন, অতীতেও এই অঞ্চলে একাধিক প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে। তাই এসব ঘটনা জলবায়ু পরিবর্তন কিংবা অন্য কোনো গভীর অন্তর্নিহিত কারণের লক্ষণ হতে পারে বলে মনে করেন তিনি।

ভবিষ্যতে এ ধরনের দুর্যোগের পুনরাবৃত্তি ঠেকাতে সম্ভব সব ধরনের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সম্প্রতি নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ হয়েছে। হিমবাহের অংশ ধসে পড়া, ভূমিধস এবং বিপুল পরিমাণ পানি ও পাথরের প্রবল স্রোত এই দুর্যোগের সম্ভাব্য কারণ হিসেবে উঠে এসেছে। বিজ্ঞানীরা ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধান করছেন।

দালাই লামা ১৯৫৯ সাল থেকে নিজ জন্মভূমি তিব্বতের বাইরে নির্বাসিত জীবনযাপন করছেন। তিনি তিব্বতের জন্য আরও স্বায়ত্তশাসনের দাবি করে আসছেন। তবে চীন তাকে বিদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করে এবং তিব্বতকে চীনের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে।

 

আরও খবর

Sponsered content