সারাদেশ

ঝিকরগাছায় মানবকল্যাণ ফাউন্ডেশনের রমজানব্যাপী মানবিক কার্যক্রম

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:৪৯:৫০ প্রিন্ট সংস্করণ

 

ঝিকরগাছা উপজেলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মানবকল্যাণ ফাউন্ডেশন–এর উদ্যোগে রমজান মাসব্যাপী নানামুখী মানবিক কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে।

চলতি বছরের রমজান কার্যক্রমের আওতায় অসহায়, হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি গর্ভবর্তী মায়েদের জন্য রক্ত সহায়তা প্রদান এবং ‘শেষ ঠিকানা কবর’ নামক একটি প্রতিষ্ঠানের মাঝে ব্যানার ও চেয়ার বিতরণ করা হয়।

গতকাল সকালে যশোর পৌর সদরের পুরন্দরপুর রেলব্রিজ সংলগ্ন মসজিদ মার্কেটে অবস্থিত ‘শেষ ঠিকানা কবর’-এর অফিস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সাংবাদিক আফজাল হোসেন চাঁদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের যা আছে তাই নিয়েই আমরা মানুষের পাশে দাঁড়াই। মানুষের পাশে দাঁড়ানোর যে আত্মিক শান্তি—তা যারা দাঁড়াতে পারে না, তারা বুঝবে কীভাবে! ‘মানুষ মানুষের জন্য’—এই স্লোগান যদি আমরা সবাই অন্তরে ধারণ করতে পারি, তাহলে হয়তো কোনো অসহায় মানুষের কষ্টই থাকত না। আসুন, আমরা সবাই যার যতটুকু সামর্থ্য আছে, সেখান থেকে হলেও অসহায় মানুষের পাশে দাঁড়াই।”

মানবকল্যাণ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য অংকন দাস, বাবু শেখ, শামীম মিয়া, ইমন মিয়া, হাফেজ মো. মাজহারুল ইসলাম, আরিফ হোসন, ইয়াসিন বিল্লাহ, সাগর হোসেন, শামীম হোসেন ও জনি খান।

এছাড়া ‘শেষ ঠিকানা কবর’-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন নুরু মিয়া, আকবার আলী, আক্কাজ আলী, মাছুম বিল্লাল, মিরালী, কামাল হোসেন, নুরজামাল, তরিকুল ইসলাম ও আল-আমিনসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও মানবকল্যাণ ফাউন্ডেশন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

আরও খবর

Sponsered content