প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৬ , ৩:৪৪:৫৭ প্রিন্ট সংস্করণ
বিশ্বমানের নিরাপত্তা ও পরিচালনগত উৎকর্ষ বজায় রেখে ৩০০তম ‘শিপ-টু-শিপ’ (এসটিএস) স্থানান্তর সম্পন্ন করার মাইলফলক উদযাপন করছে সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি (প্রাইভেট) লিমিটেড (এসএলএনজি)।
শুধুমাত্র ২০২৫-২০২৬ অর্থবছরেই টার্মিনালটি দেশের মোট গ্যাস চাহিদার প্রায় ১৮ শতাংশ সরবরাহ করেছে, যা বাংলাদেশের জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০১৯ সালের এপ্রিলে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার পর থেকে এসএলএনজি মোট ৪ কোটি ১৮ লাখ ৫৩ হাজার ২৯৪ (৪১,৮৫৩,২৯৪) ঘনমিটার এলএনজি গ্রহণ করেছে। একই সময়ে জাতীয় গ্যাস গ্রিডে প্রায় ৯৪ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৩০৬ (৯৪৫,৩৩৭,৩০৬) এমএমবিটিইউ (MMBTU) রিগ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি।
দক্ষ, নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে সমুদ্রের মধ্যে শিপ-টু-শিপ এবং টার্মিনাল কার্যক্রম পরিচালনায় অসামান্য সহায়তার জন্য এক্সিলারেট এনার্জি এলপি এবং পিএসএ মেরিন সিঙ্গাপুর-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে এসএলএনজি।
সামিটের প্রতি আস্থা রাখার জন্য বাংলাদেশ সরকার, পেট্রোবাংলা এবং আরপিজিসিএল (RPGCL)-কে ধন্যবাদ জানিয়েছে এসএলএনজি কর্তৃপক্ষ। এ ছাড়া আন্তর্জাতিক ঋণদাতা প্রতিষ্ঠান—যেমন এসএমবিসি (SMBC), সিঙ্গাপুর ও অন্যদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে প্রতিষ্ঠানটি।
প্রকৌশল ও শ্রেণিবিভাগ অংশীদার হিসেবে ম্যাকগ্রেগর, জি-ওশান, DNV, ব্যুরো ভেরিটাস (BV), শেলফ সাবসি ও জিওসিন-এর অবদানের কথা উল্লেখ করা হয়। বিশ্বের শীর্ষস্থানীয় জ্বালানি কোম্পানি—কাতার গ্যাস, বিপি, শেল, টোটাল, শেভরন শিপিং, চেনিয়েরে এনার্জি, পেট্রোনাস ও এনএলএনজি (NLNG)—টার্মিনালটিকে নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হিসেবে স্বীকৃতি প্রদান করায় এসএলএনজি গর্ব প্রকাশ করেছে।
এসটিএস (STS) কার্যক্রমের ধারাবাহিক সাফল্য ও নিরাপত্তা নিশ্চিতকরণে সহযোগিতার জন্য আন্তর্জাতিক এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিও ধন্যবাদ জানানো হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—কাতার এনার্জি, বিপি শিপিং, নকিলাত শিপিং, মারান গ্যাস মেরিটাইম, এমওএল এলএনজি, এনওয়াইকে (NYK), কে-লাইন, হ্যুগ এলএনজি (Höegh LNG), টিকায় শিপিং, গোলার এলএনজি, শেল, টোটাল এনার্জিজ, ভিটল, অ্যাঙ্গোলা এলএনজি, এন এলএনজি (ENN LNG), শেনিয়েরে, পেট্রোচায়না, এক্সনমোবিল ও এক্সিলারেট।
পাশাপাশি দেশের নৌপরিবহন অধিদপ্তর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, বিডা (BIDA), বিইআরসি (BERC), বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, এনবিআর (NBR), বিস্ফোরক পরিদপ্তর, বাংলাদেশ ব্যাংক, জিটিসিএল (GTCL), বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী, কোস্ট গার্ড, রিভার পুলিশসহ সংশ্লিষ্ট সকল সরকারি ও স্থানীয় প্রশাসনের অমূল্য সহায়তার কথা তুলে ধরে কৃতজ্ঞতা জানিয়েছে এসএলএনজি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, কর্মীদের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং নিরবচ্ছিন্ন অঙ্গীকারের কারণেই প্রতিদিন টার্মিনালটি নিরাপদে ও দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হচ্ছে।





















