ইব্রাহিম সবুজ ।। স্টাফ রিপোর্টার, মাদারীপুর ।। ৩ জুন ২০২৬ , ২:৩৯:০১ প্রিন্ট সংস্করণ
‘দেশ ও দশের প্রতিধ্বনি’ স্লোগানকে ধারণ করে মাদারীপুরের কালকিনিতে জাতীয় দৈনিক মতপ্রকাশের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার সকালে কালকিনি মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়। পরে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দৈনিক তৃতীয় মাত্রার নিজস্ব প্রতিনিধি ও দৈনিক মতপ্রকাশের স্টাফ রিপোর্টার ইব্রাহিম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন কালকিনি মডেল প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুর রহমান হাকিম, সহ-সভাপতি বিএম হানিফ, কার্যকরী সদস্য ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি খন্দকার শামীম হোসেন, কালকিনি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি এইচ. এম. মিলন, ভূরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি জাফরুল হাসান, ভূরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি এম. এম. হারুন অর রশিদ, কালকিনি সাংবাদিক ফোরামের সভাপতি ও মাই টিভির প্রতিনিধি শেখ লিয়াকত, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির মাদারীপুর দক্ষিণ প্রতিনিধি শাহাজালাল সরদার, কালকিনি মডেল প্রেসক্লাবের সমাজসেবা সম্পাদক শাওন বল, কার্যকরী সদস্য ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি আজাদ হোসেন এবং বাংলা ভিশন টেলিভিশনের চিত্র সাংবাদিক আতিক হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে দৈনিক মতপ্রকাশ দীর্ঘ এক যুগ ধরে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও দেশ, সমাজ ও মানুষের কল্যাণে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত সবাই দৈনিক মতপ্রকাশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।




















