প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৫ , ৬:২৮:২০ প্রিন্ট সংস্করণ
ইসলামী ছাত্রশিবিরের সভাপতির পদ ছাড়ার পরের দিনই বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন জাহিদুল ইসলাম।
শনিবার (২৭ ডিসেম্বর) জামায়াতের বসুন্ধরার কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে সহযোগী সদস্য ফরম পূরণ করেন তিনি।
জানা গেছে, জাহিদুল ইসলাম ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। শুক্রবার তার পদে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নুরুল ইসলাম সাদ্দাম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন জাহিদুল ইসলাম। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।




















