রাজনীতি

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের পর নোবিপ্রবিতে কমিটি বিলুপ্ত

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ , ৮:২১:২৪ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি শিগগিরই ঘোষণা করা হবে।

এর আগে নোবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, হল ভাঙচুর ও শিক্ষার্থীদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। এর মধ্যেই বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হলো।

আরও খবর

Sponsered content