সারাদেশ

যুবদল নেতা মনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

  রংপুর প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ , ১০:১৪:১২ প্রিন্ট সংস্করণ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false,"is_sticker":false}

রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সঙ্গে তাঁকে আগের পদে বহাল করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে আগে আকিবুল রহমান মনুকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তী সময়ে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১ মার্চ রংপুর প্রেসক্লাব এলাকায় ‘ক্যাবল ওয়ান’ ও ‘মায়া সাইবার ওয়ার্ল্ড’ কার্যালয়ে হামলা এবং মালিকানার অংশ দাবি করে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ২ মার্চ কেন্দ্রীয় যুবদল আকিবুল রহমান মনু ও সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিবকে বহিষ্কার করে।

প্রায় আট মাস পর কেন্দ্রের এ সিদ্ধান্তের মাধ্যমে রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ফিরলেন আকিবুল রহমান মনু।

আরও খবর

Sponsered content