মেহেদী হাসান, আমতলী (বরগুনা) প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৫ , ৫:৪৬:২৬ প্রিন্ট সংস্করণ
বরগুনার আমতলী উপজেলার দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি–আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত হওয়া বিএনপির এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি। সোমবার (২৪ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বরগুনা জেলার আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল আহমেদ ফকিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। পূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
জালাল উদ্দিন ফকিরের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
এ বিষয়ে আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন ভিপি বলেন, “তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। আশা করি দলের কার্যক্রম আরও গতিশীল ও প্রাণবন্ত হবে।”





















