বিনোদন

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২:২৭:২১ প্রিন্ট সংস্করণ

অস্কারের ৯৯তম আসরে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য জমা পড়েছে পাঁচটি সিনেমা। যাচাই-বাছাই শেষে এসব চলচ্চিত্রের মধ্য থেকে একটি সিনেমাকে চূড়ান্তভাবে নির্বাচিত করবে বাংলাদেশের অস্কার কমিটি।

অস্কার বাংলাদেশ কমিটি সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় জমা পড়া সিনেমাগুলো হলো, নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

এর আগে গত ২০ আগস্ট অস্কারের এই বিভাগে বাংলাদেশের সিনেমা পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন আহ্বান করে অস্কার বাংলাদেশ কমিটি। সিনেমা জমা দেওয়ার শেষ সময় ছিল ১৬ সেপ্টেম্বর।

জমা পড়া পাঁচটি সিনেমা মূল্যায়নের জন্য এরই মধ্যে সাত সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে। বিচারকদের যাচাই-বাছাই ও মূল্যায়নের পর একটি সিনেমাকে বাংলাদেশের পক্ষ থেকে ৯৯তম অস্কারে পাঠানোর জন্য চূড়ান্ত করা হবে।

অস্কার বাংলাদেশ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে কোন সিনেমাটি অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

 

আরও খবর

Sponsered content