বিনোদন

‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনও যায়নি’

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৬ , ৮:১১:১৫ প্রিন্ট সংস্করণ

টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার স্ত্রী, অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে প্রশংসায় ভাসালেন। অতীতে তাকে ছেড়ে তার দুই স্ত্রী চলে গেলেও অর্পিতা এখনও থেকে যাওয়ায় এ প্রশংসা করলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, প্রসেনজিৎ প্রথমে টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়কে বিয়ে করেন। সে সংসারে বিচ্ছেদের পর বিয়ে করেন শোবিজের বাইরের মানুষ অপর্ণা গুহঠাকুরতাকে। তবে এ দুজনের সঙ্গেই তার সংসার বেশি দিনের হয়নি। পরে ২০০২ সালে অর্পিতাকে বিয়ে করেন প্রসেনজিৎ। গত দুই দশকের তাদের সংসার নিয়ে অনেক গুঞ্জনই উঠেছে। এ বিষয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অর্পিতার সঙ্গে দাম্পত্য সমীকরণ নিয়ে মুখ খুলেছেন প্রসেনজিৎ।

তিনি বলেন, ‘অর্পিতা চট্টোপাধ্যায়, মানে আমার স্ত্রী— ওকে সম্মান করি একটা জায়গায় যে, ও সহ্য করে এতদিন আমার সঙ্গে রয়ে গেছে। কারণ অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনও যায়নি! ও আমাকে সহ্য করেছে। অর্পিতাকে আমি ভালোবাসি এবং ভীষণ সম্মান করি। আর ও খুব ভালো একজন অভিনেত্রীও বটে।’

আরও খবর

Sponsered content