বিনোদন

ফের এক গানে ‘দুষ্টু কোকিল’ জুটি

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৬ , ৫:০৭:১২ প্রিন্ট সংস্করণ

রায়হান রাফীর ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিল। ইউটিউবে এর ভিউ ৪৬ কোটিরও বেশি। পশ্চিমবঙ্গের আকাশ সেনের সুর-সংগীতে তার সঙ্গে গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা। ‘দুষ্টু কোকিল’ ছাড়াও একসঙ্গে বেশ কিছু গান করেছেন তারা।

সেই সুপারহিট জুটি আবারও এক গানে। এবারের গান ‘ভালোবাসা যদি ভুল হয়’। গানটি থাকবে জাহিদ জুয়েল পরিচালিত ‘জানোয়ার’ সিনেমায়। কদিন আগেই সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

এবার জানা গেল সিনেমাটির গানের খবর। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানান, ‘ভালোবাসা যদি ভুল হয়’ গানের কথা লিখেছেন তিনি নিজেই। আর সুর করেছেন আকাশ সেন। সংগীতায়োজনে সজীব দাস, কন্ঠ দিয়েছেন কনা।

এ গানের দৃশ্যে অভিনয়ে দেখা যাবে নবাগত সাজ ও আবান্তিকাকে। আজিজের দেওয়া তথ্য মতে, নতুন বছরের জানুয়ারিতে ইউটিউবে প্রকাশিত হবে গানটি।

‘জানোয়ার’ নিয়ে আবদুল আজিজ আগেই জানিয়েছেন, সিনেমাটির বেশিরভাগ অংশে থাকছে রাস্তার কুকুর। তাই ২০২১ সালে শুটিংয়ের পরিকল্পনা করলেও নানা প্রতিবন্ধকতায় তা অনেকদূর পিছিয়েছে। এছাড়া নবাগত অভিনয়শিল্পী খুঁজতেও লেগেছে সময়।

চারজন নবাগতসহ মোট ১৫০ জন অভিনয়শিল্পী নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। এর মধ্যে রয়েছেন আলিশা, নাদের চৌধুরী, শিবা সানু, জয়, নাজমুল, শুভ্র মেরাজ, রাকা পপি, শাহ আলম সরকার প্রমুখ। সিনেমার মূল ভাবনা শাহ আলম সরকারের; কাহিনী ও সংলাপ লিখেছেন যৌথভাবে শাহ আলম সরকার ও আবদুল আজিজ। তবে সিনেমাটির মুক্তির বিষয়ে এখনো কিছু জানাননি নির্মাতারা।

আরও খবর

Sponsered content