সারাদেশ

আতঙ্ক ছড়াতে রেখে যাওয়ার সন্দেহ; সাতক্ষীরায় বোমাসদৃশ বস্তু উদ্ধার পুলিশের

  সাতক্ষীরা প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ , ১০:১৬:০০ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরা শহরের জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রের সামনে থেকে টেনিস বল আকৃতির একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বস্তুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই কার্যালয়ের সামনে বস্তুটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, উদ্ধার করা বস্তুটি দেখতে টেনিস বলের মতো। তবে বিশেষজ্ঞ দলের পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এটি প্রকৃতপক্ষে বিস্ফোরক নাকি অন্য কিছু, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। জনমনে আতঙ্ক সৃষ্টি করতে কে বা কারা বস্তুটি রেখে গেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও খবর

Sponsered content