প্রচ্ছদ

বাংলাদেশ হেফাজতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত

  স্টাফ রিপোর্টারঃ ১১ এপ্রিল ২০২৫ , ৭:১২:১৪ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ হেফাজতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  (১১ এপ্রিল) বিকালে ঝিনাইদহ হেফাজতের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভকারীরা ইসরাইলি  প্রধানমন্ত্রী নেতানিয়াহু’র
কুশপুত্তলিকা হাতে নিয়ে এবং বিভিন্ন প্লেকার্ড ফেস্টুন নিয়ে বিক্ষোভ করেন। এতে শতশত মানুষ ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি পুরাতন ডিসি কোর্ট মসজিদ থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ঝিনাইদহ জেলা হেফাজত ইসলামির সভাপতি মুফতি  আরিফ বিল্লাহ ,জেলা সেক্রেটারি মাওলানা ওসমান গনি, হেফাজত নেতা মাওলানা আমানুল্লাহ, মাওলানা আসাদুজ্জামান লাল,হযরত মাওলানা আব্দুল আল মামুন,হযরত  মাওলানা বায়েজিদ আহম্মেদ, মাওলানা মুফতী নাজমুল হোসেন, ঝিনাইদহ কেন্দ্র মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং হেফাজত ইসলামের সমর্থক ও আমজনতা  উপস্থিত ছিলেন।
শহরের পায়রা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, মুসলিম বিশ্ব আজ বিচ্ছিন্ন। তারা দিনের পর দিন চুপ থাকার কারণে আজ ফিলিস্তিনে মুসলিম ভাই-বোনের প্রাণ ঝরছে। বর্বর ইসরাইল ন্যাক্কারজনকভাবে গণহত্যা চালাচ্ছে। গাজা উপত্যকা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইতিহাস দখলদার ইহুদিবাদী ইসরাইলকে ক্ষমা করবে না। আমরা সবসময় ফিলিস্তিনের মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।
বক্তারা আরও বলেন, ইসরাইলের সব ধরনের পণ্য ব্যবহার বয়কট করতে হবে। ইসরাইলের দোসরদের চিহ্নিত করে তাদের বয়কট করতে হবে।ইসরাইল  প্রধানমন্ত্রীর ফাঁসি চাই।
তানভীর সরদার /এমআই

আরও খবর

Sponsered content