প্রচ্ছদ

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ফেনীতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল: জেলা ও কেন্দ্রীয় নেতাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

  প্রতিনিধি ২৭ জুন ২০২৫ , ৯:১২:১৬ প্রিন্ট সংস্করণ

২৭ জুন, শুক্রবার | ফেনী প্রতিনিধি

ইসরাইলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ফেনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখা। বাদ আসর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি মাওলানা নাজমুল আলমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা ক্বারী আবু বকর ছিদ্দীকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মাওলানা জসিম উদ্দীন, সহ-সভাপতি মুফতী আব্দুর রহমান, সহ-সেক্রেটারি মুফতী মামুনুর রশীদ এবং জেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “ইসরাইলের বর্বর আগ্রাসন আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের জঘন্য উদাহরণ। মুসলিম বিশ্ব একত্রিত হয়ে এ সন্ত্রাসের জবাব দিতে হবে।” তারা অবিলম্বে ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ এবং জাতিসংঘসহ বিশ্ব মুসলিম নেতৃত্বের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাকীম মাওলানা আমীর হোসাইন, সহ-সেক্রেটারি মাওলানা ইউসুফ ধৌলতপুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমামুদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইলিয়াস, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবু মূসা, আইন বিষয়ক সম্পাদক মাও. নূর উদ্দীন রিয়াজসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিস ফেনী জেলা শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তব্যে তারা মানবিক মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে মুসলিম ভূমিতে সন্ত্রাস বন্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content