বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৫ , ৯:৪৮:২৬ প্রিন্ট সংস্করণ
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘বাইরের কোনো নেতা দিয়ে বাংলাদেশের কোনো কর্মী চলতে পারে না । বাহিরের কোনো নেতার নির্দেশে বাংলাদেশ চলতে পারে না। কেউ কেউ এখন বলছেন, ৫ আগস্ট চাইলে আপনাদের নেতা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পারতেন। আপনার নেতা এখন পর্যন্ত দেশে আশার নিরাপত্তা বোধ করেন না। তারা রাস্ট্র ক্ষমতা কিভাবে গ্রহণ করবে।’
শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘তারা আপনার দলের কাছ থেকে এখনও নিরাপত্তা চাচ্ছে,তারা বুলেটপ্রুফ গাড়ি চাচ্ছে। আমরা মনে করি, বাংলাদেশের ১৮ কোটি মানুষকে নিরাপত্তা দিয়ে জামায়াতে ইসলামী গুলির মুখে দাঁড়াবে। আমরা ইতোমধ্যে যে কার্যক্রমগুলো চালু করেছি, এগুলো আগামী দিনে অব্যাহত রাখার প্রশ্নে বাউফলবাসী বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় ভোট দিয়ে ব্যাপকভাবে আমাদের বিজয় করবে।’
তিনি বলেন, ‘আমাকে আজকে জিজ্ঞেস করা হয়েছে বাউফলে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আছে কিনা? আমি বলেছি, বাউফলে জামায়াতে ইসলামী দাড়িপাল্লার কোনো প্রতিদ্বন্দ্বী বাউফলে এবার নাই। আমাদের প্রতিযোগিতা আছে ,আমরা প্রতিযোগিতা করতে চাই ভালো কাজের সঙ্গে।’
তিনি আরও বলেন, ‘কেউ যদি ১টা ভালো কাজ করে দেখাতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিযোগিতা হচ্ছে আমরা ৫টা ভালো কাজ দিয়ে তার সঙ্গে মোকাবেলা করবো। আর কেউ যদি আমাদের এই ভালো কাজ থামিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে শরীরের ঘাম এবং রক্ত মিশিয়ে আমাদের এই সমাজ কল্যাণের কাজগুলো অব্যাহত রেখে যাব।’
এসময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান, শিবির সভাপতি লিমন হোসেন, বাউফল উন্নয়ন ফোরামের সেক্রেটারি কামরুজ্জামান কাজল, বাউফল ফাউন্ডেশন সচিব অ্যাডভোকেট আবুল কাশেমসহ গণমাধ্যমকর্মীরা।




















