জাতীয়

বারির নতুন মহাপরিচালক ড. আতাউর রহমান

  প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:০৮:২১ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক হিসেবে ড. মুহাম্মদ আতাউর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।কৃষি মন্ত্রণালয়ের জারি করা আদেশে তিনি এ পদে তাকে নিয়োগ দেওয়া হয়। এর আগে ড. মুহাম্মদ আতাউর রহমান বারির পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. মুহাম্মদ আতাউর রহমান ১৯৯২ সালে বাংলাদশে কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি নিয়মিতভাবে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) পদে পদোন্নতি প্রাপ্ত হন।

তিনি জাপানের কিউসু বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপ যোগদানের উদ্দেশ্যে নেপাল, ভারত, ভূটান, জাপান, থাইল্যান্ড, অস্টেলিয়া ও মালেশিয়া ভ্রমণ করেছেন । এ ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন সায়েন্টেফিক জার্নালে নিয়মিত বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেন।

ড. মুহাম্মদ আতাউর রহমান ১৯৬৭ সালে দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে ২ সন্তানের জনক।

আরও খবর

Sponsered content