আন্তর্জাতিক

ইয়েলো লাইনই নতুন সীমান্ত

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৫ , ৯:৪৪:০০ প্রিন্ট সংস্করণ

ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ার জামির জানিয়েছেন, গাজায় ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের যে সীমানা রেখা, তা একটি ‘নতুন সীমান্ত’ হিসেবে গণ্য হবে।

সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী, এ রেখাকে ইয়েলো লাইন বলা হয় এবং এটি ইসরায়েলি সম্প্রদায়ের জন্য একটি অগ্রবর্তী প্রতিরক্ষা সীমা হিসেবে কাজ করবে।

জামির বলেন, ‘গাজা উপত্যকার অনেক অংশে ইসরায়েল এখনো কার্যকর নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং এই প্রতিরক্ষা লাইনে অবস্থান করবে।’

আইডিএফ চিফ অফ স্টাফ বলেন, ‘আমরা হামাসকে নিজেদের পুনঃপ্রতিষ্ঠিত হতে দেব না। আমরা গাজা উপত্যকার বিশাল অংশ নিয়ন্ত্রণ করি এবং কৌশলগত রেখা বরাবর দাঁড়িয়ে আছি। হলুদ রেখা হলো একটি নতুন সীমান্ত রেখা, সম্প্রদায়ের জন্য একটি অগ্রবর্তী প্রতিরক্ষা রেখা এবং একটি আক্রমণাত্মক রেখা।’

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির পর ইসরায়েলি বাহিনী ইয়েলো লাইনের পিছনে অবস্থান নিয়েছে।

এদিকে, রবিবার দুপুরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ( আইডিএফ) জানিয়েছে, গাজার দক্ষিণে যুদ্ধবিরতি রেখা অতিক্রম করা এক ফিলিস্তিনিকে সৈন্যরা গুলি করে হত্যা করেছে। তিনি সেনাদের দিকে এমনভাবে এগিয়েছিলেন যা তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল।

এর এক দিন আগে গাজার উত্তরে ইয়েলো লাইন অতিক্রম করা তিন ফিলিস্তিনি জঙ্গিকেও সেনারা হত্যা করেছিল।

আরও খবর

Sponsered content