আন্তর্জাতিক

নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ , ২:১২:০৮ প্রিন্ট সংস্করণ

নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, দুর্যোগকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ১৭৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, আহত ৩৩ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য এখন পর্যন্ত ৩ হাজার ৩১৮ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, ভয়াবহ ভোতেকোশি বন্যার পর দেশটিতে এখনো ৬৪৪ জন পর্যটকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বোর্ডের মুখপাত্র সুনীল শর্মা জানিয়েছেন, নিখোঁজ পর্যটকদের মধ্যে প্রায় ১৭৮ জন ভারতীয়।

এ ছাড়া ১২৭ জন নেপালি, ৫৩ জন ইউক্রেনীয়, ৫১ জন মালয়েশীয়, ৬৫ জন মার্কিন, ৩৫ জন অস্ট্রেলীয় এবং ৩৩ জন যুক্তরাজ্যের নাগরিকেরও এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content