আন্তর্জাতিক

শ্রীলংকায় চিকিৎসা নেয়া অধিকাংশ ইরানি নাবিক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৬ , ২:১৮:০০ প্রিন্ট সংস্করণ

শ্রীলংকার উপকূলের কাছে মার্কিন হামলায় একটি জাহাজ ডুবে যাওয়ার পর উদ্ধার হওয়া ২২ জন ইরানি নাবিককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী গলের কারাপিটিয়া হাসপাতালে ওই নাবিকদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। হাসপাতালের এক চিকিৎসা কর্মকর্তা জানান, ‘আরও ১০ জন নাবিক এখনো চিকিৎসাধীন রয়েছেন।’

তিনি আরও বলেন, ভারত মহাসাগর থেকে উদ্ধার করা ৮৪ জন ইরানির মরদেহও ওই হাসপাতালেই রাখা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।

ইরানি কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্র জাহাজটিতে হামলা চালানোর সময় সেখানে অন্তত ১৩০ জন নাবিক ছিলেন।

আরও খবর

Sponsered content