সারাদেশ

শ্রীপুরে মদিনাতুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসার ১১তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

  মাগুরা প্রতিনিধি: ১০ জানুয়ারি ২০২৬ , ১০:৪২:৫০ প্রিন্ট সংস্করণ


মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী মদিনাতুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ১১তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বাদ আসর থেকে গভীর রাত পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সাবেক প্রকৌশলী আলহাজ্ব মুন্সী মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন মুফতি নাঈমুজ্জামান সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব কাজী হাফিজুর রহমান।

মাহফিলে দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি আব্দুল হক কাইয়ুবী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বড়ইচারা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মাওলানা শামসুল হক বেলালী।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, সদস্য মো. ওলিয়ার রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও সোনাতুন্দী এলাকার পাঁচটি মসজিদের ইমাম ও খতিব, স্থানীয় আলেম-ওলামা এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ মাহফিলে অংশগ্রহণ করেন। মাহফিলে নারী মুসল্লিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. আব্দুল্লাহ। মাহফিল সঞ্চালনা করেন সাবেক ব্যবসায়ী ও মাদ্রাসা কমিটির সদস্য মো. আবেদ আলী।

অনুষ্ঠান শেষে মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে মাদ্রাসার তিনজন কোরআনে হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মানিত করা হয়।

আরও খবর

Sponsered content