প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৬ , ১২:৪৪:৫৯ প্রিন্ট সংস্করণ
দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা করবে ক্ষমতাসীন দল বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার বিকেল ৩টায় রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশনে এ সভা অনুষ্ঠিত হবে।
এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা অংশগ্রহণ করবেন।
দলীয় সূত্র জানিয়েছে, এরই মধ্যে অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এর আগে গত ৩০ আগস্ট এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।





















