রাজনীতি

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়কের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত

  প্রতিনিধি ১২ জুলাই ২০২৬ , ৭:৪৮:০৮ প্রিন্ট সংস্করণ

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে রাজধানীর গুলশানে অবস্থিত কনটিনেন্টাল হাসপাতালের (সাবেক ইউনাইটেড হাসপাতাল) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

আজ রোববার বিকেল ৪টার দিকে তার এনজিওগ্রাম করা হয়। এতে একটি ব্লক ধরা পড়েছে। তবে আপাতত তার কোনো সার্জারি বা স্টেন্টিং করা হবে না বলে চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, আগামীকালতাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। এক মাস পর তার পরবর্তী চেকআপ নির্ধারণ করা হয়েছে। চিকিৎসকদের আশা, সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে বগুড়া নিজ বাসায় বুকের ব্যথা অনুভব করলে মওদুদ হোসেন আলমগীর পাভেলকে স্থানীয় টিএমএস হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরদিন শুক্রবার দুপুরে তাকে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি চিকিৎকদের কাছ থেকে মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক খোঁজ-খবর নেন।

আরও খবর

Sponsered content