রাজনীতি

বিদেশি শক্তির ইশারায় সরকারবিরোধীরা এক মঞ্চে উঠতে পারে: গয়েশ্বর

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৬ , ৭:০৩:০৭ প্রিন্ট সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকারকে ব্যর্থ করতে বিভিন্ন দল ও মতের লোকজন সক্রিয়ভাবে কাজ করছে। সরকারবিরোধীরা এখন দৃশ্যমান না হলেও নিকট ভবিষ্যতে তারা প্রকাশ্যে আসার চেষ্টা করতে পারে। এমনকি যারা বর্তমানে পরস্পরের বিরোধী, তারাও বিদেশি শক্তির ইশারায় সরকারবিরোধী ষড়যন্ত্রে এক মঞ্চে উঠতে পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় দেশের জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া গার্লস স্কুল প্রাঙ্গণে ঢাকা-৩ আসনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির পক্ষ থেকে দেওয়া ৩১ দফা কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশব্যাপী এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের এমপি নিপুণ রায় চৌধুরী। অনুষ্ঠানে ঢাকা-৩ আসনের অন্তর্ভুক্ত ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content