সারাদেশ

বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে বিরামপুরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৩০:৪৭ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের বিরামপুরে উপজেলা ঐক্য পরিষদের ব্যানারে কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিরামপুর উপজেলায় কর্মরত সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ চলাকালে বক্তারা অবিলম্বে ৯ম পে-স্কেল গেজেট প্রকাশের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

আরও খবর

Sponsered content