সারাদেশ

দুর্গাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ৭:৩৪:৫৬ প্রিন্ট সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নির্বাচন প্রস্তুতি পর্যবেক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুর্গাপুর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান।

এদিন তিনি দুর্গাপুর উপজেলার একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটারদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক প্রস্তুতির সার্বিক বিষয় খতিয়ে দেখেন।

তিনি ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, ভোটগ্রহণ কক্ষের অবস্থা, ভোটারদের প্রবেশ ও বহির্গমন পথ এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, প্রার্থী ও তাদের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content