বিনোদন

পারিশ্রমিক বৈষম্যে সরব মাধুরী

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ১০:৪৫:০৬ প্রিন্ট সংস্করণ

নায়ক-নায়িকার পারিশ্রমিকে বৈষম্য বহুদিনের সমস্যা। অভিনেতাদের তুলনায় অভিনেত্রীরা এখনও সুবিধা ও সম্মানীতে পিছিয়ে আছেনÑ এমন অভিযোগ শোনা যায় প্রায়ই। এবার সেই অসমতার বিরুদ্ধে সরব হলেন বলিউডের চিরচেনা নায়িকা মাধুরী দীক্ষিত। মাধুরী স্পষ্টভাবে বলেন, ‘শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বেতনবৈষম্য প্রতিটি করপোরেট সেক্টরেই রয়েছে। তবে সিনেমা ইন্ডাস্ট্রিতে নায়িকার পারিশ্রমিক-বৈষম্য অনেক বেশি। এই বৈষম্য দূর হওয়া উচিত।’

আগের অভিজ্ঞতা তুলে ধরে মাধুরী বলেন, ‘পারিশ্রমিকে বৈষম্য চিরকালীন বিষয়। বহু বছর ধরে লড়ে আসছি এবং বলছিÑ নায়িকাদেরও পারিশ্রমিক বাড়ানো উচিত। আমি বলছি না অভিনেতাদের চেয়ে বেশি দিতে হবে; তবে কোথাও একটা সমতা বজায় থাকতেই হবে।’

শুধু পারিশ্রমিক নয়, দীপিকা পাড়ুকোনের দাবি করা ৮ ঘণ্টার শুটিং শিফট সম্পর্কেও মত প্রকাশ করেন মাধুরী। তিনি বলেন, ‘মিসেস দেশপাণ্ডে ওয়েব সিরিজের সময় আমরা প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করেছি, কখনও তার থেকেও বেশি। আমার মতে, প্রত্যেকেরই নিজের মতো মতামত দেওয়ার অধিকার আছে। আমি কাজপাগল মানুষ- বিষয়টা অন্যভাবে দেখি। কিন্তু কোনো নায়িকা যদি বলেন তিনি নির্দিষ্ট সময়ই কাজ করতে চান, তাহলে বুঝতে হবে তার সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। সেই নায়িকার জন্য আরও শক্তি কামনা করি।’

আরও খবর

Sponsered content