প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১:১৪:৪৬ প্রিন্ট সংস্করণ
নির্মাতা বাবুল রেজা পরিচালিত ‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমাটি সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পায়নি। হিরো আলম অভিনীত এটি প্রযোজনা করেছেন আশি দশকের পর্দা কাঁপানো অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল!
এমন খবর প্রকাশ্যে আসতেই উজ্জ্বল বললেন ভিন্ন কথা। তার কথায়, ‘আমি সিনেমাটির প্রযোজক না। তবে বাবুল রেজা আমার কাছে সহযোগী চেয়েছে তাকে সহযোগিতা করেছি। বাবুল আমার সহকারী। সেই জায়গা থেকে পাশে থেকেছি। এই সিনেমায় শিল্পী কারা, তা আমি জানি না। হয়তো কৃতজ্ঞতার জায়গা থেকে আমার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছে। বিষয়টি একটি মহল নেতিবাচকভাবে উপস্থাপনের অপচেষ্টা করছে।’
একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন সিনেমাতে নায়িকার বোনের চরিত্রে অভিনয় করেছেন বলে জানা গেছে।
প্রযোজক ‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমা নিয়ে নতুন করে আবেদন করলে সার্টিফিকেশন বোর্ড নতুন করে ভাববে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২১ সালের ২০ নভেম্বর সিনেমার নির্মাণকাজ শুরু হয়ে পরের বছর শেষ হয়। এই সিনেমাতে হিরো আলম ছাড়া আরও অভিনয় করেছেন মুনমুন, গাঙ্গুয়া, নুসরাত ও জারা জেরিন প্রমুখ।











