রাজনীতি

অর্থনীতি স্বাভাবিক হতে সময় লাগবে দুই বছর : চট্টগ্রামে আমীর খসরু

  আবু হানিফ রানা, চট্টগ্রাম ব্যুরো: ১৬ মে ২০২৬ , ৬:৪৯:০২ প্রিন্ট সংস্করণ

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে “ঋণাত্মক” উল্লেখ করে এ অবস্থা থেকে স্বাভাবিক পর্যায়ে ফিরতে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৬ মে) দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের আগ্রাবাদ ক্যাম্পাসে নির্মাণাধীন ১৮ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে তিনি বলেন, বিগত সরকারগুলোর সময় জ্বালানি খাতে প্রায় ৫০ হাজার কোটি টাকার বকেয়া সৃষ্টি হয়েছে। এসব দায় পরিশোধ করতে গিয়ে বর্তমান সময়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

তিনি আরও বলেন, “দেশের অর্থনীতি বর্তমানে ঋণাত্মক অবস্থায় রয়েছে। এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছর সময় লাগতে পারে। ইতোমধ্যে বাজেটের প্রায় ৪০ হাজার কোটি টাকা তেল ও গ্যাস খাতে ব্যয় হয়েছে।”

স্বাস্থ্যখাতের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, সংকটের মধ্যেও স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন, যাতে নিম্নআয়ের মানুষ সহজে চিকিৎসাসেবা পেতে পারেন।

অনুষ্ঠান শেষে তিনি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় হাসপাতাল ও মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content