জাতীয়

ভারতের বিপক্ষে জয়ের পর তারেক রহমানের উচ্ছ্বাস

  প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৫ , ২:২১:৪৭ প্রিন্ট সংস্করণ

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। কাঙ্ক্ষিত এ জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

 

এ জয়ের পরই সামাজিক মাধ্যমে এ পোস্টে ফুটবলারদের প্রশংসায় ভাসিয়েছেন তারেক রহমান। বিদেশে অবস্থান করলেও তিনি যে দেশের ক্রীড়াঙ্গনের ভালোই খবর রাখেন, সেটা প্রকাশ পেয়েছে তার লেখাতেই।

 

উল্লেখ্য, সর্বশেষ ২০০৩ সালের জানুয়ারিতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। এরপর গত ২২ বছর ধরে ভারতের বিপক্ষে জয় খরায় ভুগছিল বাংলাদেশ। অবশেষে সে দীর্ঘ অপেক্ষার পর অবসান হলো।

আরও খবর

Sponsered content