প্রচ্ছদ

ভূরুঙ্গামারীতে আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

  ভূরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ ১৪ মার্চ ২০২৫ , ৯:০৩:১৩ প্রিন্ট সংস্করণ

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাগুরার তৃতীয় শ্রেণির ছাত্রী আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

আজ শুক্রবার (১৪ মার্চ)বাদ জুম্মা ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে আমার বোন কবরে খুনি কেন বাহিরে’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এছাড়াও আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্য ফাশি কিংবা পাথর মেরে মৃত্যু নিশ্চিত করতে সরকারের প্রতিও জোর দাবি জানানো হয়।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ইয়াকুব রহমান শ্রাবন, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মাহফুজুল ইসলাম কিরণ, গছিডাঙ্গা জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

মোঃ কামরুল হাসান কাজল /এমআই

আরও খবর

Sponsered content