শিক্ষা ও শিক্ষাঙ্গন

মহান স্বাধীনতা দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি

  মো সাদমান সাকিব দিশান,জবি প্রতিনিধি ২৬ মার্চ ২০২৬ , ১১:১৫:৪১ প্রিন্ট সংস্করণ

 

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল আটটায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে  পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর সকাল সাড়ে দশটায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার জিয়া উদ্যান-এ গিয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়া-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, ইউট্যাব জবি শাখার প্রতিনিধিরা, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রদলের নেতাকর্মীরা।

এছাড়াও শিক্ষক সমিতি ও ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকেও পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

আরও খবর

Sponsered content