মো. সাদমান সাকিব দিশান, জবি প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৫৯:১৯ প্রিন্ট সংস্করণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রম জোরদার করা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু- আনছার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বি এম আতিকুর রহমান তানজিল। সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন সৈকত মাহমুদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রায়হান হোসেন ও রিফাত হোসেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে ইয়ামিন সাদাত, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মুসাফিকুর রহমান রিয়াদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে বার্থিয়ার হোসেন মনোনীত হয়েছেন। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহান হোসেন ও শাওন হাওলাদার। প্রচার সম্পাদক হিসেবে মেহেদী হাসান এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে হাসান মিয়া দায়িত্ব পালন করবেন। ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তাসনিম জাহান।
উপদেষ্টা পরিষদের অনুমোদনের মাধ্যমে কমিটিটি কার্যকর হয়েছে। সংগঠন সূত্রে জানা গেছে, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব বরিশাল জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।















