শিক্ষা ও শিক্ষাঙ্গন

বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪ শতাংশ

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৬ , ২:১২:১৯ প্রিন্ট সংস্করণ

এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী।

আজ শনিবার বেলা ১১টায় পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।

গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে। এ বছর বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।

ফলাফল প্রকাশের সময় পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এবারের ফলাফল যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বরিশাল বোর্ডের অধীন বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পাস করেছেন ২৫ হাজার ৯৭০ জন। তাঁদের মধ্যে ছাত্র ৯ হাজার ৪৬৫ জন এবং ছাত্রী ১৬ হাজার ৫০৫ জন।

গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ পয়েন্ট। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ৭২৪ জন।

আরও খবর

Sponsered content