এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ১২ ডিসেম্বর ২০২৫ , ১১:৫৩:৫২ প্রিন্ট সংস্করণ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরের শার্শা উপজেলার বাহদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বাহদুরপুর ইউনিয়নের ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান ও ত্যাগের কথা তুলে ধরেন। তিনি বলেন, “গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। তাঁর আশু রোগমুক্তি কামনায় দেশবাসীসহ শার্শার সকল মানুষের কাছে দোয়া চাই।”
এসময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুর রহমান নেদা ও শাহাবুদ্দিন আহম্মদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও তাজ উদ্দিন আহমেদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের খাঁ, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি ইদ্রিস মালেক ও নসিমুল গনি বল্টু, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বাহদুরপুর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি শাওন, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন প্রমুখ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রীর সুস্থতা দেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে নতুন উদ্দীপনা যোগাবে।




















