প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৬ , ১:২২:২৪ প্রিন্ট সংস্করণ
১১ দলীয় জোটের অন্যতম শরিক আমিরে জামাত বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের এই লড়াই জনগণের মুক্তির লড়াই, আঠারো কোটি মানুষের মুক্তির লড়াই।
আজ শনিবার বেলা ১১ টায় ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরভবনের সামনেঢাকা খুলনা কুষ্টিয়া লংমার্চে যাত্রাকালে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হওয়া হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার করতে হবে, দেশব্যাপী বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সারের সংকট দূর করতে হবে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, রাষ্ট্রীয় প্রশাসন এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দলীয় হস্তক্ষেপ ও প্রভাব বিস্তার বন্ধ করতে হবে, দুর্নীতি, চাঁদাবাজি এবং ভূমি দখল বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, এই লড়াই জনগণের মুক্তির লড়াই, উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এই লড়াইয়ে আপনারা আমাদের সাথে আছেন তো? আমরা জনগণের সাথে আছি, উপস্থিত জনতা হাত নাড়িয়ে সমর্থন জানান।
শফিকুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ আমরা গড়বো, একটি মুক্ত বাংলাদেশ গড়বো, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বো।
সড়কের উপর তিন মিনিট বক্তব্য দিয়ে তিনি আবার খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
এদিন তার সফর সঙ্গী হিসেবে সহস্রাধিক গাড়ির বহরে হাজার হাজার নেতাকর্মী পতাকা নিয়ে চলতে দেখা যায়।
এ সময় দুই পাশের শত শত যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়ে হয়। সকাল থেকেই লংমার্কে স্বাগত জানাতে ভাঙ্গা উপজেলার নেতাকর্মীরা রাস্তার দুই পাশে হাজার হাজার নারী পুরুষ সারিবদ্ধ ভাবে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে অবস্থান করে।
ভাঙ্গার ১১ দলীয় জোট থেকে নেতৃত্ব দেন ফরিদপুর জেলা জামাতের আমির মাওলানা বদর উদ্দিন আহমেদ ও ভাঙ্গা উপজেলা জামাতের আমির মাওলানা সারোয়ার হোসেন।





















