রাজনীতি

ভোটে কারচুপির শঙ্কা মির্জা আব্বাসের

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৩৮:২১ প্রিন্ট সংস্করণ

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ‘ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা। যদি না পারে তাহলে নির্বাচন বানচাল করবে। আমি ভোট কারচুপির শঙ্কা দেখছি।’ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজায় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘একটি দল ৭১ মেনে নিতে পারেনি। তারা সকাল-বিকেল বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছে। কিছু দল ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে চুক্তি করেছে। বিএনপি হলো একটি জাতীয়তাবাদী দল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এইটা তারা মানতে পারছে না।’

তিনি বলেন,‘এ দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে একটি দল। মিথ্যা আর ষড়যন্ত্র করে লাভ নেই। আমরা তা মেনে নেব না। ভোটের ফলাফল নিয়েই আমরা ঘরে ফিরব।’

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ‘ড. ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের বাচ্চারা এনসিপি। এ কথা ইউনূস সাহেব নিজ মুখে স্বীকার করেছেন। আর তাই ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত আর এনসিপি।’

আরও খবর

Sponsered content